প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্ত্রী বিদিশা সিদ্দিক-কে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। রাজধানীর Gulshan থানায় দায়ের করা এক প্রতারণা মামলায় এ রায় দেওয়া হয়।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানান, বিদিশা সিদ্দিক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় এ মামলা দায়ের করেন।