বিশেষ প্রতিনিধি সুমি : ঘটনাটি ঘটে ফুলপুর থানার জাগির কাজিয়াকান্দা গ্রামে,
মানিক মিয়া এবং আন্নাছ আলী নামক দুই ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে হত্যা চেষ্টার শিকার হয়। অভিযুক্ত প্রধান দুই আসামী আমিরুল ইসলাম ও আনারুল ইসলাম বিতুর সাথে অনেকদিন আগে থেকেই জমি বিষয়ে বিরোধ রয়েছে। সেই সূত্র ধরে গত ১০ই ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বাগ-বিতন্ডের এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুসারে এই নৃশংস হত্যা চেষ্টা চালাই। আমিরুল ইসলাম এবং আনারুল ইসলাম বিতু তাদের পিতা রইস উদ্দিন এর নির্দেশে দাও, লোহার রড ও লাঠি নিয়ে মানিক মিয়া ও আন্নাছ আলীকে আক্রমণ করে। মানিক মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথার উপরিভাগে দাও দিয়ে এলোপাথারি কোপ দেয় এবং আন্নাছ আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় এবং ডান হাতে আঘাত করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে ফুলপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পরামর্শ দেয়। সেখানে আহতদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। বর্তমানে মানিক মিয়া পঙ্গু অবস্থায় শয্যাশায়িত








