পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড ৩০ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির আয় বৃদ্ধি পেয়েছে।
তবে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৬ পয়সা। এ সময়ে সামগ্রিক আয় কিছুটা কমেছে।
এদিকে, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫১ পয়সা।









