পুঁজিবাজার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৮৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৪২৩ বার শেয়ার হাতবদল হয়েছে, যা বাজারে সক্রিয় লেনদেনের ইঙ্গিত দেয়।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক, যার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম (২৬ কোটি ৫ লাখ টাকা), সামিট অ্যালায়েন্স পোর্ট (২০ কোটি ৬১ লাখ টাকা), এশিয়াটিক ল্যাবরেটরিজ (১৮ কোটি ৮৩ লাখ টাকা), ডমিনেজ স্টিল (১৮ কোটি ৬৩ লাখ টাকা), একমি পেস্টিসাইডস (১৭ কোটি ৯৫ লাখ টাকা), খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ (১৬ কোটি টাকা) এবং জিকিউ বলপেন (১৫ কোটি ৭৬ লাখ টাকা)।