পুঁজিবাজার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২০৭টি বা ৫৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা  ৭.৭৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০  পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা প্রিমিয়ার লিজিংয়ের ৭.১৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬.৪৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫ শতাংশ, বিআইএফসির ৩.৬৩ শতাংশ ও ফ্যাস ফিন্যান্সের ৩.৪৪ শতাংশ দর কমেছে।