নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় Islamic Foundation-এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এর মাধ্যমে আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে।