
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপসহ হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার (২৯ মে) রাত থেকেই হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজিদের জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের ফিরতি যাত্রার প্রথম দিনেই সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।






