ইরানে সীমিত স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্পের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প ইরানে সীমিত আকারে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। একাধিক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প হোয়াইট হাউসের উপদেষ্টা এবং রিপাবলিকান নেতাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে মতবিনিময় করেন।
সূত্রগুলোর মতে, ট্রাম্পের ধারণায় যুদ্ধ-পরবর্তী সময়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল খাতে সহযোগিতা গড়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বিদ্যমান সহযোগিতার মডেল তুলে ধরা হয়েছে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প এখনো ইরানে বড় পরিসরের স্থল অভিযান চালানোর কথা বলেননি। বরং নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য সীমিত সংখ্যক মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল।









