জহিরুল ইসলাম জাহাঙ্গীর :আজ ০৭/০৭/২০২৪ ইং তারিখে ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদারের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সাংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ শহ-সভাপতি খাইরুল বাশার মজুমদার তপন,
জেলা পরিষদের প্রধান নির্বাহী নাহিদা আক্তার তানিয়া, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।