জামিয়া জামান (নির্ঝর): বাংলাদেশের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বিশ্বব্যাপী সুপরিচিত। আমরা সবাই জানি রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। তবে রয়েল বেঙ্গল টাইগার এর আরো কিছু অজানা তথ্য রয়েছে , যেমন বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড়ো প্রানি টাই হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার।
এক একটি রয়েল বেঙ্গল টাইগার এর ওজন প্রায় ৩০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এবং এরা প্রায় ২৬ বছর পর্যন্ত বাঁচে।এদের থাবায় ধারালো তীক্ষ্ণ নখ রয়েছে, আছে শক্তিশালী পা আর বিশাল বিশাল দাঁত আর চোয়াল। রয়েল বেঙ্গল টাইগার এক বসায় প্রায় ৪০ কেজি পর্যন্ত মাংস খেতে পারে।
এরা সাধারণত নিশাচর প্রানি এবং সে তার শিকার কে নিঃস্বব্দে অনুসরণ করে আক্রমণ করে থাকে। রয়েল বেঙ্গল টাইগার বিশাল জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে।
আমরা সবাই বিড়াল সম্পর্কে জানি যে, বিড়াল পানি দেখলে ভয় পায়, কিন্তু রয়েল বেঙ্গল টাইগার এর ক্ষেত্রে বিষয় টা একেবারেই আলাদা। এরা বেশ সাঁতারু এবং শাতরানোর সময় শিকার করতে ও বেশ পটু।









