সোয়েব মজুমদার: আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এরিস্টো ফার্মার ম্যানেজমেন্ট কর্তৃক মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের অন্যায় ভাবে জোরপূর্বক কোন পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়। তাদেরকে কোন ক্ষতিপূরণ দেওয়া হয় নাই এবং প্রভিডেন্ট ফান্ড , গ্রাচুইটি, প্রফিট শেয়ার, নোটিশ পে ইত্যাদি দেওয়া হয়নি। যা কোম্পানী কর্তৃক সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল। এবং তাদের দাবিগুলো লিখিত আকারে পাঠ করেন যা কর্তৃপক্ষ না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।

১। ক্ষতিপূরণ হিসেবে চাকুরীকালীন প্রতিটি বছরের জন্য তিন মাসের বেতন দিতে হবে (সর্বশেষ বা বৰ্তমান স্কেলে যেটা বেশী হয়)। প্রত্যেকের জন্য এই ক্ষতিপূরণের পরিমাণ কমপক্ষে ১০ লক্ষ টাকা হতে হবে । ২। আমরা সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করেছি । অতিরিক্ত কর্মঘন্টার জন্য দ্বিগুণহারে বেতন দিতে হবে।
৩। সাপ্তাহিক ছুটি পাইনি। তাই সপ্তাহে ২দিন ছুটি হিসেবে প্রতি বছর চাকুরির ৩ মাসের বেতন দিতে হবে । অনেক সরকারি ছুটিতে কাজ করতে হয়েছে । প্রতিটি ছুটির জন্য দ্বিগুণহারে ক্ষতিপূরণ দিতে হবে। ৫. অতিরিক্ত কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি, বাৎসরিক সরকারি ছুটিতে কাজের কর্মঘন্টা হিসাব করে গ্রাচুউটি, প্রভিডেন্ট ফান্ড, বোনাস ও অন্যান্য প্রচলিত সুবিধা দিতে হবে। অতিরিক্ত কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি, বাৎসরিক সরকারি ছুটিতে কাজের জন্য দ্বিগুণহারে টিএ/ডিএ দিতে হবে। প্রতি বছরের জন্য প্রফিট বোনাস দিতে হবে, যা লভ্যাংশের ১০% হতে হবে। ৮। গ্রাচুউটি প্রতি বছর চাকুরীর জন্য ২.৫ গুণ হারে (মূল বেতন) প্রদান করতে হবে। ৯। পেনশনের কাছাকাছি সময় বয়স বিবেচনায় ৫০ বছরের পর অন্যায়ভাবে এবং বাধ্যতামূলক চাকুরী থেকে অপাসারণ করিলে, ৬০ বছর বয়স পর্যন্ত সরকারী নিয়ম অনুযায়ী অবশিষ্ট ১০ বছরের মূল বেতন ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। ১০। ইচ্ছুক চাকুরীচুত কর্মকর্তাদের চাকুরীতে পূর্নবহাল করতে হবে। ১১। অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা যেমন ডা. সালাউদ্দিন (জিএম সেলস্), মুনিরুল ইসলাম (ইডি, এইচআর), মামুন, ওয়াসিম, নুরুল ইসলাম, ইসাহক (এমএসটি), নয়ন কর্মকার ও সৌরভ (পিএমডি) কে বাদ দিতে হবে। এদের ভুল তথ্যের জন্য অনেক নিরাপরাধ কর্মকর্তা/কর্মচারী চাকুরিচ্যুত হয়েছেন। ১২। বর্তমান কর্মরত চাকুরিজীবিদের চাকুরির নিশ্চয়তা প্রদান করতে হবে ।