খেলাধুলা ডেস্ক: গ্লোবাল সুপার লিগে অংশ নিতে অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্সের প্রথম বহর আজ দেশ ছাড়বে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রংপুর রাইডার্সের প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল যুক্তরাজ্য হয়ে ওয়েস্ট ইন্ডিজের গায়নার উদ্দেশ্যে যাত্রা করবেন। এই আন্তর্জাতিক আসরে পাঁচটি দেশের প্রতিনিধিত্বে পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। […]
ইনিংসের মাত্র চতুর্থ ওভারেই পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান সাইম আইয়ুব গাস অ্যাটকিনসনের বল থেকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। তখন অনেকেই ভাবছিলেন, পাকিস্তান হয়তো আরেকটি হতাশাজনক দিন পার করতে যাচ্ছে। তবে উইকেটে এসে প্রথম বলেই স্ট্রেট ড্রাইভে ২ রান নিয়ে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ দিলেন অন্য ইঙ্গিত। মাসুদের দৃঢ় মনোভাবই যেন নির্দেশ করেছিল মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম […]
রমিজ রাজা জানেন না, পাকিস্তান ক্রিকেট এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে! আর বাসিত আলীর চোখে গতকাল ৩ সেপ্টেম্বর ছিল পাকিস্তান ক্রিকেটের ‘কালো দিন’। কেন? সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার জানা। তবু যদি অজানা থাকে, তাই জানিয়ে রাখা ভালো, গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাইও করেছে […]
পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের দুটিতেই জিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছে নাজমুল হোসেনের দল। দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশের জয় ৬ উইকেটে। এই সিরিজে জয়ের পথে বাংলাদেশের হয়ে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম […]
২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে শতরানের দুর্দান্ত এক জুটি করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দুই জনই হাঁকান ফিফটি। এতে শুরুর আশঙ্কা কাটিয়ে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। প্রথমে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন লিটন। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। পরের ওভারেই টেস্ট ক্যারিয়ারে অষ্টম হাফসেঞ্চুরি আদায় করে নেন মিরাজ। এই প্রতিবেদন […]
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষিক্ত এই ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮৬টি। এর মধ্যে টেস্ট ম্যাচ ৫৯টি, ২৫টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২টি। সাদা পোশাকের ক্রিকেটেই মূলত ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলেছেন গ্যাব্রিয়েল। টেস্টে লর্ডসে ২০১২ সালে অভিষেক হওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের […]
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন অবশ্যম্ভাবী। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ যেহেতু আওয়ামী লীগ–সমর্থিত, সভাপতি নাজমুল হাসানসহ ২৫ পরিচালকের বেশির ভাগ আত্মগোপনে। নাজমুল হাসান তো দেশই ত্যাগ করেছেন। নীতিনির্ধারণী বিষয়ে সক্রিয় দুই–তিনজন পরিচালকের সাহায্য নিয়ে বোর্ডের কাজ চালাচ্ছেন মূলত পেশাজীবী কর্মকর্তারা। এ অবস্থায় অন্যান্য ক্রীড়া ফেডারেশনের মতো বিসিবিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকনির্দেশনার […]