মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টিপাত কমেছে। যদিও চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসময় সারাদেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা […]
দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে। আজ বুধবার তিন বিভাগের অনেক জায়গায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে। আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে। লঘুচাপের কারণে এর আগে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সতর্কসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। […]
দৈনিক পুঁজিবাজার: ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিলেও এখনো রাজবাড়ীর পদ্মা নদীতে এর কোনো প্রভাব পড়েনি। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মা নদীর পানি এবং তিনটি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ […]
এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এ গেটগুলো খুলে দেওয়া হয়। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, […]
কুমিল্লায় বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ নেই। টানা তিন থেকে চার দিন বিদ্যুৎহীন থাকায় বন্যাকবলিত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দেশে ও প্রবাসে অবস্থানরত স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন না বন্যাকবলিত এলাকার মানুষ। মুঠোফোন চার্জ দেওয়ার জন্য তাঁরা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বুড়িচং ও সদর উপজেলার কিছু অংশে তিন থেকে চার দিন […]
ফেনী জেলা প্রতিনিধি: দেশের ১২ জেলায় চলমান বন্যা পরিস্থিতি কোথাও কোথাও ধীর গতিতে উন্নতি হলেও অনেক অঞ্চলেই অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ধরে দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কক্সবাজারে বন্যায় সাধারণ […]
ফেনী জেলা প্রতিনিধি: অন্য সব রাতের মতো বুধবার খাবার শেষে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন আকলিমা খাতুন। স্বামী আব্দুর রহমান প্রবাসী। ২০ বছর ধরে এ দম্পতি তিল তিল করে গড়েছেন ঘর, সাজিয়েছেন সংসার। কিন্তু চোখের পলকে তাঁর স্বপ্নের সংসার বানের পানিতে তলিয়ে যায়। আকলিমার ফেনীর দাগনভূঞার দুধমুখা ইউনিয়নের গ্রামের বাড়িটি এখন পানির নিচে দাঁড়িয়ে কংকালসার […]