পুঁজিবাজার প্রতিবেদক: আজ ১০ -১২-২৫ ইং তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই উপদেষ্টা উপস্থিত হয়ে পদত্যাগ পত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।তাঁদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে তা কার্যকর হবে।
মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়,তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো.মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এর কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা বলেন,’অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। ‘,
প্রধান উপদেষ্টা আরো বলেন,আজ একটি ঐতিহাসিক দিন।অন্তর্বতীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে।আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যত কামনা করি।এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না।তিনি বলেন, এটি একটি রুপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।
নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্য প্রধান উপদেষ্টা আরও বলেন,’সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। ‘








