স্টাফ রিপোর্টার: আজ ১২ মে, ২০২৬ মঙ্গলবার রাজধানীর যাত্রবাড়ীর ৬২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নবগঠিত কমিটি এবং মহানগরে পদোন্নতি পাওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানার বিএনপি নেতা ও সাবেক ডেপুটি মেয়র নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার আহ্বায়ক জামজেদুল আলম শ্যামল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬২ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর ও মানবতা দেয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সৈয়দ আহমেদ।

এ সময় ৬২ নম্বর ওয়ার্ডের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।