মোঃ হাফিজুর রহমান,
স্টাফ রিপোর্টার:
রাজধানীর শাজাহানপুরে হলি আইডিয়াল স্কুলের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হলি আইডিয়াল স্কুলের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব নাবিলা জাফরিন বিনা। উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক সোয়েব মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) জনাব মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক (ইংলিশ ভার্সন) জনাব অফিফা তাবাসসুম, সহকারী প্রধান শিক্ষক (শিক্ষা) জনাব লিমা হক, সহকারী প্রধান শিক্ষক (মাদ্রাসা) জনাব আব্দুল কাইয়ুম, সহকারী প্রধান শিক্ষক (আইসিটি) শারমিন আক্তার, সিও জনাব রেবেকা সুলতানা প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে দিনব্যাপী আয়োজন করা হয় এ মেলার। ভাঁপা পিঠা, ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, পানতোয়া, মালপোয়া, মেরা পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর , দধিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সমারোহে দৃশ্যমান হয়ে উঠে মেলার পরিবেশ। ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় স্কুল কর্তৃপক্ষ কর্তৃক এ ধরনের ব্যতিক্রম আয়োজনে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং শিক্ষার্থীরাও অনেক বেশি উল্লাসিত। এতো সুন্দর মেলার আয়োজনের জন্য শিক্ষক, অভিভাবক ও সাধারণ ক্রেতাগণ বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং সেই সাথে প্রতিবছর এ ধরনের আয়োজন প্রত্যাশা করেন।









