পুঁজিবাজার প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বাজুস জানায়, সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

সংগঠনটির মতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবেই দেশের বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।