পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানি দুটির শেয়ার আগামী ৫ জুলাই থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে এবং ৬ জুলাই পর্যন্ত চলবে।

কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই। রেকর্ড ডেটের দিন তাদের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।