
গত ১৮/০৬/২০২৬ ইং তারিখে সোনালী লাইফ ইন্স্যুরেন্স-এর শরীয়াহ কাউন্সিলের ৩৩তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শায়েখ এবিএম মাসুম বিল্লাহ।
এছাড়াও সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, মুফতি মাওলানা মোঃ সাইফুল কবির, সাইয়্যেদ জারির জাফরী মাদানী, মোস্তফা কামরুস সোবহান।
কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও এইচআইএসি মোঃ আলী রেজা, সিআইও হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারী জনাব মোঃ আব্দুর রব এবং এসইও ও মুরাকিব মোঃ আবুবকর সিদ্দিক।






