পুঁজিবাজার প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির আজ  ৩২ কোটি  ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২০১  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ২৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে একমি পেস্টিসাইডসের ২৫ কোটি ৯৮ লাখ, খান ব্রাদার্স ২২ কোটি ৯৩ লাখ, ইভিন্স টেক্সটাইল ১৭ কোটি ৩৩ লাখ, লাভেলো আইসক্রিম ১৬ কোটি ৪০ লাখ, সায়হাম কটন ১৪ কোটি ৪১ লাখ, মীর আখতার ১৩ কোটি ৬১ লাখ ও স্যালভো কেমিক্যাল ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।