জহিরুল ইসলাম জাহাঙ্গীর : আজ ২৮-১১-২০২৪ ইং তারিখে , বৃহস্পতিবার ফেনী জেলা, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শবান প্রধান শিক্ষক সারোয়ার জাহান ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আনিসুল ইসলাম ও আবুল কাশেম।বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ ফুলগাজী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু মুছা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সোয়েব মজুমদার । এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য ফখর উদ্দিন পারছি, ফুলগাজী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুজ্জামান, গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান কামাল উদ্দিন বিএসসি, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার সেন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।