
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন, বলিষ্ঠ নেতৃত্ব, সততা এবং কর্মমুখী রাষ্ট্রনায়কোচিত আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মো. সাহাবুদ্দিন।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, তার কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং স্বনির্ভর উন্নয়নের দর্শন আগামী প্রজন্মকে পথ দেখাবে।
রাষ্ট্রপতি শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়ে নিহত হন






