আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) সেনাবাহিনীর ডিভিশন ৩৬ দক্ষিণ লেবাননে ‘বিস্তৃত স্থল অভিযান’-এ যোগ দিয়েছে। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াই তীব্র হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরাইলি সেনারা ওই এলাকায় ডিভিশন মোতায়েনের আগে বিমান হামলা ও গোলাবারুদ ব্যবহার করেছে। সেনাবাহিনী এ খবর তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ জানিয়েছে।
এই মোতায়েন একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা সেনাবাহিনী ‘ফরওয়ার্ড ডিফেন্স এরিয়া’ হিসেবে বর্ণনা করেছে। এতে আরও কিছু ডিভিশন দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় লক্ষ্যভিত্তিক স্থল অভিযান চালাচ্ছে।









