লালবাগ থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে আনা নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ঢাকার সিএমএম কোর্টের সামনে এ দৃশ্য দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘‘সাবেক স্পিকার শিরীন শারমিনকে ডিবি কার্যালয় থেকে আনা হচ্ছে। তাকে আনা নিয়ে আদালতে যেন কোনও বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। বিভিন্ন সময় এসব আসামিকে কেন্দ্র করে আদালতে ডিম নিক্ষেপ করা হয়। সেটি যেন না হয় সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’’উল্লেখ্য, আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়