বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে ৯,৬৯০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক টীম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রাম মিডিয়া শাখা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (০৯জুন) দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তির হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ৯৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭ হাজার টাকা।

মাদকসহ গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মো. ছায়েদ(১৯)(পিকআপ ড্রাইভার), পিতা-মো. জসিম উদ্দিন, সাং-বড় হাতিয়া কুমিরা ঘোনা, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এবং ২। মো.সাজ্জাদ(১৬)(পিকআপ হেলপার), পিতা-মো. ফারুক, সাং-রিংভং সদস্যঘাটা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

এবিষয়ে জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব -৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃত অভিযুক্তদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দকৃত পিকআপ’সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।