নিউজ ডেস্ক: ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (স্থানীয় সময়) বাংলাদেশ হাউস পরিদর্শনকালে তিনি স্মারক বইতে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ইতালিতে অবস্থানকালে অধ্যাপক ইউনূস বাংলাদেশ মিশন পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রসঙ্গত, রোমান ক্যাথলিকদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে রয়েছেন। শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে পৌঁছান অধ্যাপক ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি এবং ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা।









