
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২০ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদনের পর সেটিও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৫ হিসাববছরের আগের বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।






