দৈনিক পুঁজিবাজার: দেশের রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর মধ্যে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট এবং বেসিক ব্যাংকে চুক্তিভিত্তিক এমডি ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে এমডি নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২১ অক্টোবর এই নিয়োগের নির্দেশনা জারি করা হয়।
নতুন এমডি ও সিইও নিয়োগপ্রাপ্তরা:
- সোনালী ব্যাংক: মো. শওকত আলী খান (সাবেক এমডি, কৃষি ব্যাংক)
- জনতা ব্যাংক: মো. মজিবর রহমান (সাবেক এমডি, প্রবাসী কল্যাণ ব্যাংক)
- অগ্রণী ব্যাংক: মো. আনোয়ারুল ইসলাম (সাবেক ডিএমডি, অগ্রণী ব্যাংক)
- রূপালী ব্যাংক: মো. আ. রহিম (সাবেক ডিএমডি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: মো. জসীম উদ্দিন (সাবেক ডিএমডি, জনতা ব্যাংক)
- বেসিক ব্যাংক: মো. কামরুজ্জামান (সাবেক ডিএমডি, জনতা ব্যাংক)
পদোন্নতিপ্রাপ্ত এমডিরা:
- আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মীর মোফাজ্জল হোসেন (সাবেক ডিএমডি, সোনালী ব্যাংক)
- পল্লী সঞ্চয় ব্যাংক: সালমা বানু (সাবেক ডিএমডি, কৃষি ব্যাংক)
- কৃষি ব্যাংক: সঞ্চিতা বিনতে আলী (সাবেক ডিএমডি, সোনালী ব্যাংক)
- প্রবাসী কল্যাণ ব্যাংক: চানু গোপাল ঘোষ (সাবেক ডিএমডি, কৃষি ব্যাংক)
এর আগে, ১৯ সেপ্টেম্বর সরকারের নির্দেশে এসব ব্যাংকের আগের এমডি ও সিইওদের চুক্তি বাতিল করে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।









