বিশেষ প্রতিনিধি: ৩ সহস্রাধিক কর্মীর অংশগ্রহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ৮নং করপাড়া ইউনিয়ন কর্মী সম্মেলন ও ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।শনিবার(১৪ই ডিসেম্বর) দুপুর ২ টায় গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে জমায়েত হতে থাকেন ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা।দেড় যুগ পর প্রকাশ্যে জামায়াতের এমন আয়োজনে নেতা–কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, নারায়ে তাকবীর স্লোগানে মুখরিত থাকে সম্মেলন স্থান।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, লক্ষ্মীপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনলক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মাস্টার ফয়সাল আহমেদ।কর্মী সম্মেলনে ৮নং করপাড়া ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় ৮নং করপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হাসনাত আবদুল কাদের,শামছুল আলম,সমাজ সেবক মোস্তাফিজুর রহমান লিখন,ওসমান গনি,ইউনুছ পাটোয়ারী,ইউনিয়ন শিবির সভাপতি সাব্বির হোসেন প্রমুখ।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ জামায়াতের উপর নির্মম নির্যাতন চালিছেয়ে,গত ১৭ বছরের সকল অপকর্মের বিচার নিশ্চিত করা হবে জানান তিনি,আল্লামা লুৎফর রহমানের অবদান ও মানবিক ডা ফয়েজ আহমেদের র্যাব দ্বারা নির্মম হত্যার বর্ননা দিয়ে এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন,প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান নাজমুল হাসান পাটোয়ারী

অনুষ্ঠান শেষে সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক ও লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।