পুঁজিবাজার প্রতিবেদক : আজ ১৫ -০৬ -২০২৬ তারিখে সোনালী লাইফের শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে ‘M.G.Q লিডারস ক্লাব অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৪-২০২৫ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হয়েছে।

সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, অভিভাবক ও প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস (M.G.Q.)-এর স্মৃতির প্রতি, যার দূরদর্শী নেতৃত্ব ও কর্মদর্শন আজও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার প্রেরণার উৎস।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম এর সভাপতিত্বে এবং কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম -এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লিডার্স ক্লাব অর্জনকারী ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কৃতী কর্মীদের সম্মাননা প্রদান, অনুপ্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।