দৈনিক পুঁজিবাজার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার চরম উত্তেজনা বিরাজ করছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। ইতোমধ্যে আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি এবং ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন। অন্যদিকে, হ্যারিস এগিয়ে আছেন মেরিল্যান্ড, মেসাচুসেটস, ভারমন্ট এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

মার্কিন গণমাধ্যম সিএনএন এবং এএফপির সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রাম্প পেয়েছেন ২৩০টি ইলেকটোরাল ভোট এবং হ্যারিস পেয়েছেন ১৮২টি। প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট, তাই দুই প্রার্থীরই নজর এখন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর দিকে, যা চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থীই ছিলেন সক্রিয় ও দৃঢ়। ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে মরিয়া ছিলেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই প্রার্থিতার মঞ্চে কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রস্থান ও কমলা হ্যারিসের আবির্ভাব এবং ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা এবং তার ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া-এসব ঘটনা নির্বাচনের উত্তেজনা বাড়িয়ে তুলেছে।