নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে তাদের দুটি পণ্য সফলভাবে যুক্ত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে যে, রেনেটার সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০ এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে যুক্তরাজ্যে প্রেরণ করা হয়েছে।
এই উচ্চ-মানের ট্যাবলেটগুলো রেনেটার রাজেন্দ্রপুরের ইউকে-এমএইচআরএ অনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে। রেনেটা-ইউকের ব্র্যান্ডিংয়ের অধীনে এবং স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথে অংশীদারিত্বে, শীঘ্রই এই ওষুধগুলো যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
বাংলাদেশে সারট্রালাইন পরিচিত সেরোনেক্স নামে এবং প্রোপিলথিওরাসিল পরিচিত পিটিইউ নামে।









