নিজস্ব প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান ম্যাক্স ইনফোটেক লিমিটেড এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ ২০২৫) এই চুক্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের জন্য অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক্স ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহফুজুর রহমান, কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা অলক কুমার বিশ্বাস এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সহজেই ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের চিকিৎসা সহায়তায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।