
রাজধানীর মতিঝিলে অবস্থিত প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতার অন-গ্রিড সৌরবিদ্যুৎ (সোলার) প্যানেল স্থাপন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ১০ শতাংশ উৎপাদনের লক্ষ্য অর্জনের পথে এগিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে কর্মপরিবেশের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে।
মেটলাইফের সোলার প্যানেল স্থাপন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দেশের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে বাণিজ্যিক পরিসরে ছাদের ওপরে বসানো সোলার প্যানেল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






