পুঁজিবাজার প্রতিবেদক : বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপ টার্ম তাকাফুলের আওতায় প্রয়াত মোঃ রমজান মিয়ার মরোণোত্তর মৃত্যুদাবির চেক তাঁর সহধর্মিণীর নিকট হস্তান্তর করেছে। এ মৃত্যুদাবির পরিমাণ ছিল ২ লাখ টাকা।
প্রয়াত মোঃ রমজান মিয়া মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান চৌধুরী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড-এ অফিস পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রংপুরের ছোট মন্থনা এলাকায় অবস্থিত মোতাহার গ্রুপের প্রধান কার্যালয়ে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, জীবন বীমা কেবল আর্থিক সুরক্ষা নয়, বরং এটি পরিবারের জন্য একটি নির্ভরতার প্রতীক, যা দুঃসময়ে পাশে দাঁড়ায়। তিনি আরও জানান, কোম্পানিটির দাবি পরিশোধের হার বর্তমানে ৯৭.৫০ শতাংশ এবং ভবিষ্যতেও গ্রাহকদের সেবায় দ্রুত দাবি নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে।









