নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ এপ্রিল, ২০২৬ বুধবার মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর খুলনা ডিভিশনের এফএ থেকে ইভিপিদের নিয়ে দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা খুলনা গ্রান্ড দরবার রেস্টুরেন্ট, খুলনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ সলিম উল্লাহ্। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন এএমডি ও ইনচার্জ প্রশিক্ষণ বিভাগ জনাব মোঃ মজিবুল মাওলা লিটন, ইভিপি ও ইনচার্জ অবলিখন বিভাগ জনাব আজিজুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসইভিপি (উন্নয়ন) ও খুলনা ডিভিশন ইনচার্জ জনাব মোহাম্মদ রিপন শিকদার।








