ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১ম থেকে ৯ম শ্রেণির সব শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতি ও দিবা শাখায়) ছাত্রী ভর্তি করা হবে।
নির্ধারিত সময়ের মধ্য সঠিকভাবে আবেদনকৃত ছাত্রীদের মধ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক ডিজিটাল লটারি পদ্ধতিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা–২০২৫ অনুসরণ করা হবে।

*আবেদন ফি: ১১০ টাকা। টেলিটক প্রি–পেইড মোবাইলে ফি দেওয়া যাবে।
অনলাইনে আবেদনের সময়: আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। আবেদন চলবে ৩০ নভেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।