আজ ১২ জানুয়ারী, ২০২৫ (রোববার) রাজধানীর মারলিন রেস্তোরায় ব্যবসার উন্নতির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে পরিবেশটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন জার্মান থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম এবং দুবাই থেকে আগত অভিজ্ঞ উদ্যোক্তা আবু সাঈদ। এছাড়াও, দৈনিক ফলাফল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসার উন্নয়নে বিভিন্ন কার্যকর পদ্ধতি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, এবং স্থানীয় ও বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়। অতিথিরা তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার আলোকে উপস্থিত উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এই আলোচনা সভার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা আন্তর্জাতিক ব্যবসায়িক ধারণা ও সুযোগ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের অনুষ্ঠান তাদের ব্যবসার অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।









