নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনিকো হাসপাতাল পিএলসি-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি (১ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং ইউনিকো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন। অন্যদিকে ইউনিকো হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শারমিন হোসেন, হেলথকেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের জেনারেল ম্যানেজার রুবি রেবেকা আরেং এবং কর্পোরেট রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ইউনিকো হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া কোম্পানির অন্যান্য পলিসিধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল সদস্যরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন।








