পুঁজিবাজার প্রতিবেদক: বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকসেবায় তাদের অঙ্গীকার পুনরায় প্রমাণ করলো। কোম্পানির পলিসি গ্রাহক সোয়েব মজুমদারকে মেয়াদোত্তীর্ণ বীমা দাবির বিপরীতে ১,৬৩,৯৪০ টাকার চেক প্রদান করেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জনাব মামুন খান।

চেক হস্তান্তরের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সিইও মামুন খান বলেন,

“বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানি গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। আমাদের জন্য প্রতিটি পলিসি গ্রাহকের আস্থা, বিশ্বাস এবং ভবিষ্যতের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি আমাদের প্রতিটি গ্রাহকের প্রাপ্য বীমা দাবি যথাসম্ভব দ্রুত, স্বচ্ছ এবং সহজ প্রক্রিয়ায় পরিশোধ করতে।

আমরা মনে করি, একটি বীমা প্রতিষ্ঠান তখনই সাফল্যের দাবি করতে পারে, যখন তার গ্রাহকরা সন্তুষ্ট এবং নিশ্চিন্ত থাকেন। তাই আমরা মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছি এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেবার মান উন্নয়নে সচেষ্ট হয়েছি।

ভবিষ্যতেও আমরা আমাদের গ্রাহকদের পাশে থাকবো, শুধু আর্থিক নিরাপত্তা দিয়ে নয়—বরং একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে। আমরা বিশ্বাস করি, আস্থা ও বিশ্বাসই আমাদের মূল পুঁজি, এবং এই বিশ্বাসের ভিত গড়তেই আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

বায়রা লাইফ ইন্সুরেন্স ভবিষ্যতেও গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ, যা এই ধরনের ইতিবাচক পদক্ষেপগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে।