এক দফা দাবিতে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ের পুলিশ বক্স ভাঙচুর করে আগুন দিয়েছে। রবিবার (৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থী-জনতা এখন বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

জানা যায়, বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক অবস্থান নেয়। এসময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের এক পর্যায়ে তারা পুলিশ বক্স ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এদিকে সকাল থেকেই এই মোড়ে কোন ট্রাফিক পুলিশ দেখা যায়নি। এখন পর্যন্ত পুলিশ বক্সটিতে আগুন জ্বলতেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোড়টি দখলে নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে।









