বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিন ক্যাটাগরির ৪৮১টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে।

পদ ও যোগ্যতা

  1. সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
    • পদসংখ্যা: ৩০০
    • যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিপ্লোমা
    • বেতন: প্রবেশনে ২৯,৬০০ টাকা, পরে ৩১,০৮০ টাকা
  2. সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক
    • পদসংখ্যা: ১৫০
    • যোগ্যতা: বি.কম পাস
    • বেতন: প্রবেশনে ২৬,১০০ টাকা, পরে ২৭,৪১০ টাকা
  3. সহকারী স্টোরকিপার
    • পদসংখ্যা: ৩১
    • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
    • বেতন: প্রবেশনে ১৮,৩০০ টাকা, পরে ১৯,২২০ টাকা

নিয়োগ শর্ত

নির্বাচিত প্রার্থীরা প্রথম এক বছর প্রবেশনকালে কাজ করবেন। সন্তোষজনক কর্মসম্পাদনের পর নিয়মিতকরণ হবে।

আবেদনের নিয়ম

  • আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে।
  • ফি পরিশোধ:
    • ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা
    • ২ ও ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা
    • টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৪
শেষ সময়: ৭ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।