বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ-এর সম্মানিত সিইও ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান।

তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে জেনিথ পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করা যায়, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের ইন্স্যুরেন্স খাত আরও সমৃদ্ধ হবে এবং নীতি-নির্ধারণী পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আসবে।

জনাব এস এম নুরুজ্জামানের এই সাফল্য দেশের বীমা শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকলের প্রত্যাশা।