পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেড পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

এছাড়া সভায় কোম্পানিটির আর্থিক অবস্থান, ব্যবসায়িক কার্যক্রম এবং শেয়ারহোল্ডারদের জন্য সম্ভাব্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তও আলোচনায় আসতে পারে।

উল্লেখ্য, আগের হিসাব বছরের জন্য ফার্স্ট ফিন্যান্স শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।