নিজনস্ব প্রতিবেদক: ১৫ মার্চ ২০২৫, শনিবার ফরিদপুর সেলস অফিসে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এক উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন অফিসার (সিএসডিও) মোঃ আরিফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোঃ আরিফুর রহমান, ইরা নাহার দিবা, ব্রাঞ্চ ম্যানেজার জনাব বিলকিস বানু, জেরিন রহমান এবং মোঃ জুয়েল রানা।

সভার সভাপতিত্ব করেন সেলস ম্যানেজার আহসান উল আলম। এতে প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কোম্পানির উন্নয়ন পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, অংশগ্রহণকারীদের পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইফতার পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে কোম্পানির সাফল্য ও সকল কর্মকর্তার সুস্বাস্থ্য কামনা করা হয়।

অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।