নিজস্ব প্রতিবেদক প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনসুরেন্স লিমিটেডের ভোলা সাংগঠনিক (একক) কার্যালয়ে সম্প্রতি এক বিশেষ ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মার্চ ২০২৫-এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন) জনাব আব্দুল মান্নান সরকার। সভায় সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন) জনাব মোঃ হুমায়ুন কবির।

সভায় ব্যবসায়িক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের অনুপ্রেরণায় গুরুত্বারোপ করা হয়।