নিজস্ব প্রতিবেদক সম্প্রতি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘মেট্রো প্রোজেক্টে’ কাজী নাসিমা আক্তারের নেতৃত্বে একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ বীমাকর্মী যোগদান করেছেন। রাজধানীর প্রধান কার্যালয়ে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ডাঃ কিশোর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ শহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাহিদুল আলম ভূইঁয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।