প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের করপোরেট গ্রাহক ‘মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি—১’ এ কর্মরত মৃত কৃষ্ণ চন্দ্র বিশ্বাসের মৃত্যুদাবি বাবদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হিসাব রক্ষক জনাব মোঃ আব্দুর রবের নিকট চেকটি হস্তান্তর করেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ শহিদুল ইসলাম।

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের সেবা ও সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা দ্রুততম সময়ে মৃত্যুদাবি পরিশোধ নিশ্চিত করে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নির্ভরযোগ্য ও সময়োপযোগী সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।