পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ২১ পয়সা।