পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ৯০ পয়সা।